সফটওয়্যার স্মোক টেস্টিং কি? কেন ও কখন করা হয়?

ডেফিনেশন

সফটওয়্যার স্মোক টেস্টিং বা বিল্ড ভেরিফিকেশন টেস্টিং হল একটি প্রাথমিক পর্যায়ের টেস্টিং প্রক্রিয়া, যা নতুন বিল্ড সফটওয়্যার কতটা কার্যকরী তা যাচাই করে। এটি সফটওয়্যারের স্টাবিলিটি এবং ব্যাসিক ফাংশোনালিটি ঠিকভাবে কাজ করছে কিনা প্রকাশের জন্য প্রাথমিক পরীক্ষা। উদাহরণস্বরূপ এটি সম্ভাব্য সফ্টওয়্যার রিলিজ ক্যান্সেল করে দেয়। সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি স্মোক টেস্টিং একটি “হেলথ চেক” এর মতো, যা নিশ্চিত করে যে সফটওয়্যারটি প্রাথমিক পরীক্ষার জন্য উপযুক্ত কিনা। সংক্ষেপে, স্মোক টেস্টিং হল একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা সফটওয়্যার পরীক্ষার প্রথম ধাপে করা হয় এবং এটি নিশ্চিত করে যে, সফটওয়্যার এর প্রধান ফাংশনগুলো কাজ করছে এবং পরবর্তী টেস্টিং ধাপের জন্য উপযুক্ত। এর পরবর্তী পদক্ষেপে QA টিম পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। 

bangla.mananacademy.com-post(1).png

কারন

স্মোক টেস্টিংয়ের মাধ্যমে একটি বিল্ডের প্রাথমিক সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা যায়, যা সময় এবং শ্রম সাশ্রয়ে সাহায্য করে। যদি এ সমস্যাগুলো পরবর্তীতে সনাক্ত করা হয় তবে সেক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্ট বেড়ে যেতে পারে ও অন্যান্য সমস্যা সৃষ্টি হতে পারে। অর্থাৎ, প্রাথমিক পর্যায়ে ত্রুটি ধরা পড়লে, তা সংশোধন করা সহজ হয়, যা পরবর্তীকালে বড় ধরনের সমস্যা ও খরচ এড়াতে সহায়ক। যেহেতু স্মোক টেস্টিং এ সফটওয়ারের প্রধান ফাংশনগুলো ঠিক আছে কিনা সেটা পরিক্ষা করা হয় সুতরাং, এটি নিশ্চিত করে যে, সফটওয়্যার এর প্রধান ফাংশনগুলো কাজ করছে এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত।

কখন করা হয়

  • নতুন সফটওয়্যার বিল্ড আসার পর, টেস্টিং শুরু করার আগে স্মোক টেস্টিং করা হয়।
  • বিভিন্ন মডিউল বা কম্পোনেন্ট একত্রিত করার আগে স্মোক টেস্টিং করা হয়, যাতে ইন্টিগ্রেশন প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়।
  • কোনো নতুন ফিচার যুক্ত করার পর, সেটি অন্যান্য অংশের সাথে সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করার জন্য স্মোক টেস্টিং করা হয়।
  • মাঝে মাঝে স্মোক টেস্টিং করা হয়, যাতে সিস্টেমের বেসিক কার্যকারিতা সবসময় ঠিক থাকে।
Leave a Reply